শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ১০:০৬ পিএম, ২০২৫-০৭-২৮
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর সাথে মতবিনিময় করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ। সোমবার (২৮ জুলাই) বিকাল ৪টার সময় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সংবাদকর্মীদের সাথে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু পরিচিত হন। পরে নবাগত পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের লিখনীতে সমাজের সকল অনিয়ম, দুর্নীতির চিত্র ফুটে উঠে। তিনি বলেন, চট্টগ্রাম জেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলা বিভিন্ন দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। সম্প্রীতি বজায় রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে, দলমতের উর্দ্ধে উঠে সমাজের জন্যে, দেশের জন্যে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে কে কোন ধর্মের, কে কোন দলের তা দেখার দরকার নেই। পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরীসহ সকল সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited